সাংবাদিক মুন্নী সাহা আটক
রাজধানীর কারওয়ানবাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, সাংবাদিক মুন্নী সাহা আজ শনিবার রাত ১০টার দিকে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন তাঁকে ঘিরে ধরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্নী সাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তাঁর বিচারের দাবিতে স্লোগান দেন। মুন্নী সাহা এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক।
পুলিশ সূত্রগুলো বলছে, রাত সাড়ে ১০টার দিকে মুন্নী সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা আছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন