বাংলাদেশে ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের নির্দেশ


বাংলাদেশে ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের নির্দেশ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশে তাদের অধীনে পরিচালিত সব প্রকল্পের কার্যক্রম বন্ধ বা স্থগিত করার নির্দেশ দিয়েছে।



গতকাল শনিবার ইউএসএআইডি বাংলাদেশের পক্ষ থেকে অংশীদার সংস্থাগুলোর কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ইউএসএআইডি বাংলাদেশের অধীনে থাকা সব চুক্তি, কার্যাদেশ, অনুদান, সহযোগিতা চুক্তি বা অন্যান্য প্রকল্পের কার্যক্রম অবিলম্বে বন্ধ, জব্দ বা স্থগিত রাখতে হবে।

এছাড়া অংশীদার সংস্থাগুলোকে তাদের জন্য বরাদ্দ খরচ কমাতে যুক্তিসঙ্গত সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা বা উল্লিখিত নির্দেশনা বাতিলের বিষয়ে লিখিত অনুমতি না পাওয়া পর্যন্ত তারা কোনো কার্যক্রম পুনরায় শুরু করতে পারবে না।



ইউএসএআইডির জ্যেষ্ঠ ক্রয় কর্মকর্তা জেমি জে রজার্সের পাঠানো ‘নোটিশ অন ইমপ্লিমেন্টেশন অব এক্সিকিউটিভ অর্ডার: ডিইআইএ অ্যাকটিভিটিস আন্ডার এক্সিস্টিং ইউএসএআইডি অ্যাওয়ার্ডস’ শিরোনামের নির্দেশনার ভিত্তিতে এই চিঠি পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...