আওয়ামী লীগের নতুন কর্মসূচি:
নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু
আওয়ামী লীগ মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে। তিনি উল্লেখ করেন, "আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করেছে, তবে অতীতে উক্ত কর্মসূচিগুলো কার্যকর হয়নি। আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।"
রবিবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন অপতৎপরতার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং অন্যান্য নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, "আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেকোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।" সভায় আলোচনা করা হয় যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে আসন্ন ইভেন্টগুলো সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন