সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৬ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। একই দিনে আরেকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় এই প্রতিবেদন দাখিল করবে। যাঁদের আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, শাজাহান খান, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
এই মামলায় মোট আসামির সংখ্যা ৪৫ জন। এর আগে গত ১৮ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তার ও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক মাস সময় বেঁধে দিয়েছিলেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন