যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে গতকাল মঙ্গলবার বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী আইওয়া তাকেশি। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ২২ জানুয়ারি ২০২৫



 যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করার পর, প্রথমবারের মতো বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী আইওয়া তাকেশি। গতকাল মঙ্গলবার ওয়াশিংটনের মার্কিন পররাষ্ট্র দপ্তরে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাঁরা একটি যৌথ বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে বলা হয়, "অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠা জোরদার করতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা ওয়াশিংটন ডিসিতে একত্রিত হয়েছেন। এ অঞ্চলে আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার লক্ষ্যে তাঁরা একমত।"



পররাষ্ট্রমন্ত্রীরা উল্লেখ করেন, “সমুদ্রসীমাসহ সর্বক্ষেত্রে আন্তর্জাতিক আইন, অর্থনৈতিক সুযোগ, শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করাই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি। একই সঙ্গে, বলপ্রয়োগ বা নিপীড়নের মাধ্যমে এ স্থিতিশীলতা পরিবর্তনের যেকোনো একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধিতা জানানো হয়।”



বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, "ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে আঞ্চলিক সমুদ্রসীমা, অর্থনীতি ও প্রযুক্তি খাতের নিরাপত্তা জোরদার করার প্রতি তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। এ অঞ্চলে গ্রহণযোগ্য ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলা নিশ্চিত করাও তাঁদের লক্ষ্য।"



পরবর্তী সময়ে কোয়াডের কর্মকাণ্ড এগিয়ে নিতে এবং ভারতের আয়োজনে কোয়াড নেতাদের শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...