ইজতেমা ময়দানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: র‌্যাব মহাপরিচালক

 টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের মহাপরিচালক শহিদুর রহমান



ইজতেমা ময়দানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: র‌্যাব মহাপরিচালক

র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানিয়েছেন, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই। দুই পক্ষের অন্তর্কোন্দল ছাড়া আপাতত অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। ময়দানের সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।



বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের কন্ট্রোল রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক আরও জানান, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় র‌্যাবের ফুট পেট্রোল, গাড়ি ও মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, ড্রোন পর্যবেক্ষণ দলসহ সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। ময়দান ও আশপাশের এলাকা ১২৩টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটর করা হচ্ছে। এছাড়া, নদীপথে র‌্যাবের স্পিডবোটের মাধ্যমে নৌ-টহল পরিচালিত হচ্ছে।



বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগম ঘটে। এসময় মোবাইল চুরি, ছিনতাই, মলম পার্টির কার্যক্রম, মাদকাসক্তদের অপতৎপরতা ও পকেটমারদের দৌরাত্ম্য ঠেকাতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।



ইজতেমাকে কেন্দ্র করে ছোটখাটো অপরাধ প্রতিরোধে র‌্যাব, সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছেন।

এই সময় র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...