ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি?
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরেও শপথ অনুষ্ঠানে মোদির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে, তবে কি ট্রাম্প-মোদির বন্ধুত্বে ফাটল ধরেছে?
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের তদারকি কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। জয়শঙ্কর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে যোগ দেবেন।
২০ জানুয়ারি, সোমবার, ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। শপথ অনুষ্ঠান ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে অনুষ্ঠিত হবে। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, জয়শঙ্কর এই সফরে আমেরিকার নতুন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
তবে মোদিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা, তা নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি।
ডিসেম্বরের শেষদিকে জয়শঙ্কর আমেরিকা সফরে গিয়েছিলেন। এরপর থেকেই মোদির আমন্ত্রণ নিয়ে জল্পনা শুরু হয়। এই প্রেক্ষিতে বিজেপির রাজ্যসভার সাবেক সদস্য সুব্রহ্মণ্যম স্বামী মোদি সরকারকে কটাক্ষ করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন, "পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকা পাঠানো হয়েছে ওই আমন্ত্রণ আনতে!" যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্কের ঘনিষ্ঠতার ওপর জোর দিয়েছে।
ট্রাম্পের শপথ অনুষ্ঠান আমেরিকার স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হবে, যেখানে শপথ নেওয়ার পর তিনি ভাষণ দেবেন।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন