সমন্বয়কের ওপর হামলা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ


সমন্বয়কের ওপর হামলা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক সমন্বয়ক নাদিম ইসলাম রোহান (২৫) কে আরেক সমন্বয়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।


ঘটনার পর নাদিম ইসলাম রোহানকে প্রথমে আশুগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। রোহান আশুগঞ্জের চরচারতলা এলাকার মৃত ওমর আলীর ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ সমন্বয়কদের একটি পক্ষ আশুগঞ্জ গোল চত্বরে ঢাকা-সিলেট মহাসড়ক অন্তত ১০ মিনিট অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।



স্থানীয়রা এবং পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি আশুগঞ্জ শ্রম ও কল্যাণ কেন্দ্রে তারুণ্যের মেলায় আসার কথা ছিল জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহর। কিন্তু সোহাগপুর এলাকার এক সমন্বয়ক মিসেল ফেসবুক গ্রুপে এ মেলা প্রতিহত করার ঘোষণা দেন। এই প্রতিবাদে নাদিম ইসলাম রোহান ফেসবুকে প্রতিবাদ জানালে মিসেল ও তার সহযোগীরা তাকে পিটিয়ে আহত করে। পরে রোহানকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আশুগঞ্জ এবং পরে ঢাকায় পাঠানো হয়।



এই ঘটনায় উত্তেজিত হয়ে জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ উপজেলার সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্তর এলাকায় প্রায় ১০ মিনিট মহাসড়ক অবরোধ করেন।



জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ প্রতিনিধি ও বৈষম্যবিরোধী আন্দোলনের আশুগঞ্জ সমন্বয়ক জয়ন্তি বিশ্বাস বলেন, হামলাকারী মিসেল ছাত্রলীগের কর্মী এবং সে সমন্বয়ক নয়। আমরা তাকে গ্রেফতার করার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। তাকে দ্রুত গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।



আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, নাদিম ইসলাম রোহান নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়েছে এবং হামলাকারী পক্ষটি ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছে আহত পক্ষটি। এ ঘটনায় অন্তত ১০ মিনিট মহাসড়ক অবরোধ করে রেখেছিল ক্ষুব্ধ পক্ষটি।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...