বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি অধিগ্রহণের অনুমোদন পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার


লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ


বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি অধিগ্রহণের অনুমোদন পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা। এই বেড়া নদীয়া জেলার করিমপুর এলাকায় নির্মাণ করা হবে। সোমবার তৃণমূল কংগ্রেস পরিচালিত মন্ত্রিসভা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত অনুমোদন করে। সাম্প্রতিক সময়ে সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো।



জমি অধিগ্রহণের কাজের জন্য জেলা কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজের জন্য প্রয়োজনীয় অর্থ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাদ্দ করবে। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলে তা ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হবে।

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, তারা জমি অধিগ্রহণে বাধা দিচ্ছে এবং বিএসএফকে জমি হস্তান্তর করছে না, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। সোমবার সিদ্ধান্তের পর বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল কংগ্রেস এটি কোনো বড় কৃতিত্বের কাজ করেনি। জমি অধিগ্রহণের কাজ আগেই করা উচিত ছিল। দীর্ঘদিন এ কাজ না করায় ভারতের নিরাপত্তা বারবার বিঘ্নিত হয়েছে।”



অন্যদিকে তৃণমূল কংগ্রেস অতীতে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিল, সীমান্ত এলাকায় গ্রামবাসীদের ওপর অত্যাচার করছে বিএসএফ। তাদের আরও দাবি, কেন্দ্র সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় বিএসএফের জন্য জমি অধিগ্রহণ করতে চাইছে। যদিও বিএসএফ এসব অভিযোগ অস্বীকার করেছে।

সম্প্রতি নদীয়া জেলায় মাদক সংক্রান্ত অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা তড়িঘড়ি করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়।



বিএসএফ জানিয়েছে, ২২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ সীমান্তজুড়ে সতর্কতামূলক অভিযান চালানো হবে। এর অংশ হিসেবে শারীরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...