পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে: আসিফ নজরুল
বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। বিভিন্ন আইডি ও পেজ থেকে পোস্ট করা হয় যে তারা দেশ ছেড়ে চলে গেছেন।
এই গুজব নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি এটিকে "পাগলের প্রলাপ" বলে আখ্যা দিয়েছেন এবং এসব গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, "আমরা সবাই নিজ নিজ জায়গায় আছি এবং ভালো আছি।"
শুক্রবার দুপুরে এক পোস্টে তিনি বলেন, "পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।"
এভাবে গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন