আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশপন্থীদের মধ্যে নির্বাচন হবে, তবে আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, "বিএনপি, জামায়াতসহ সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, শ্রমিক, নারী ও আলেম-ওলামাদের নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে। এ নির্বাচন হবে বৈষম্যহীন ইনসাফমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে। জনগণকে নিয়ে আমরা একটি পজিটিভ প্রতিযোগিতার মধ্য দিয়ে শাসনব্যবস্থা গড়ে তুলব।"
সরকারের অগ্রাধিকার নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, "আমাদের সরকারের মূল অগ্রাধিকার হলো খুনিদের বিচার, গুম-খুন ও ধর্ষণের বিচারের নিশ্চয়তা, প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। এটি গত ১৬ বছরে সম্ভব হয়নি, কিন্তু আমরা তা করব।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চাঁদপুর নাগরিক কমিটির নেতারা, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ অসংখ্য ছাত্র-জনতা।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন