বিজয় দিবসে পারস্পরিক সফরে বাংলাদেশ ও ভারতের মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তারা
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে প্রতিবছরের মতো এবারও দুই দেশের প্রতিনিধিদল পরস্পর সফরে রয়েছেন।
- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির ও তাঁর স্ত্রী আয়েশা ইয়াসমিন
- কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির ও তাঁর স্ত্রী খালেদা মরিয়ম
- মেজর (অব.) মোহাম্মদ আলী আশরাফ ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম
- মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম চৌধুরী ও তাঁর স্ত্রী রোকেয়া রহমান
- মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার ও তাঁর স্ত্রী আসমা ইয়াসমিন
- মেজর (অব.) এ বি এম নুরুল আলম ও তাঁর স্ত্রী ফেরদৌসি বেগম
- কমোডর (অব.) আব্দুল ওয়াহেদ চৌধুরী ও তাঁর স্ত্রী সাবেরা ওয়াহেদ চৌধুরী।
প্রতিনিধিদলটি ১৫-১৮ ডিসেম্বর কলকাতায় ‘বিজয় দিবস-২০২৪’ উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেবে।
ভারতীয় দল:
ভারতীয় সশস্ত্র বাহিনীর ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল ব্রিগেডিয়ার জেনারেল পি পি সিংয়ের নেতৃত্বে ১৫-১৯ ডিসেম্বর বাংলাদেশ সফর করছে। এ দলে রয়েছেন ক্যাপ্টেন সঙ্গীতা মলসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আটজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তাঁদের মধ্যে ছয়জন সস্ত্রীক বাংলাদেশ সফরে এসেছেন।
ভারতীয় দলের সাবেক কর্মকর্তারা হলেন:
- কর্নেল (অব.) বনি সিং
- কর্নেল (অব.) হরিশ চন্দ্র শাহ ও তাঁর স্ত্রী শীলা শাহ
- কর্নেল (অব.) শিব ওম রানা ও তাঁর স্ত্রী এলা রানা
- কর্নেল (অব.) মানিক চন্দ্র সাহা ও তাঁর স্ত্রী সুদক্ষিণা সাহা
- লেফটেন্যান্ট কর্নেল (অব.) অনুপ কুমার ও তাঁর স্ত্রী সুমতি কুমার
- লেফটেন্যান্ট কর্নেল (অব.) তেজিন্দার সিং ও তাঁর স্ত্রী রামিন্দার সিং
- লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এম সিদ্দিক ও তাঁর স্ত্রী শাহনাজ সিদ্দিক
- ক্যাপ্টেন (অব.) সতীশ ভাটিয়া।
প্রতিবছর বিজয় দিবসে এ ধরনের সফরের মাধ্যমে দুই দেশের মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তারা আবার একত্রিত হওয়ার সুযোগ পান। এটি তাঁদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক আরও গভীর করে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন