দেশকে আরও উন্নত ও স্বাধীনতার পূর্ণ সুফল নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর

 দেশকে আরও উন্নত ও স্বাধীনতার পূর্ণ সুফল নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে আরও উন্নত, শক্তিশালী এবং স্বাধীনতার পূর্ণ সুফল নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজয় দিবস উপলক্ষে আজ রোববার এক বাণীতে তিনি বলেন, “১৬ ডিসেম্বর বিজয় দিবস। এটি আমাদের জাতির জন্য এক গৌরবময় এবং স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা অর্জন করি আমাদের স্বাধীনতা এবং জাতি হিসেবে একটি স্বতন্ত্র পরিচিতি। লাখো শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা।”

তিনি আরও বলেন, “বিজয় দিবস আমাদের শুধু গৌরবের নয়, এটি আমাদের দায়িত্ব ও শপথ গ্রহণের দিন। শপথ আমাদের ঐক্যবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ থেকে এগিয়ে যাওয়ার।”

মুহাম্মদ ইউনূস জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “আজকের দিনে আমরা স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। জাতির উন্নতি, সুশাসন এবং সমৃদ্ধি নিশ্চিত করতে সবাই মিলে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি।”

শেষে প্রধান উপদেষ্টা ‘বিজয় দিবস ২০২৪’-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...