‘আওয়ামী লীগ ফিরলে পাটক্ষেতে ঘুমাতে হবে’

 


জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল

শহিদুল ইসলাম বাবুল: ‘আওয়ামী লীগ ফিরলে পাটক্ষেতে ঘুমাতে হবে’

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘১৭ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি। মাত্র ৬ মাস হলো মুক্তি পেয়েছি। তবুও আওয়ামী লীগের প্রতি এত মায়া কেন? যদি আবার আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে বিএনপির নেতাকর্মীদের পাটক্ষেতে ঘুমাতে হবে।’



তিনি শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নে কৃষক দলের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।



শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপির সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। দল ভারী করার জন্য এমন কাজ করা কোনো রাজনীতি নয়। এটি দয়া করে কেউ করবেন না।’



তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। তবে ষড়যন্ত্র এখনো চলছে। সবার চোখ-কান খোলা রাখতে হবে। ভোটের প্রয়োজনে রাজপথে ডাক এলে আবার নামতে হবে।’



তিনি বলেন, ‘আমরা গত ১৭ বছরের দুঃশাসন ভুলিনি। হাসিনার শাসনের সামনে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছি। অনেক অন্যায় সহ্য করেও আওয়ামী লীগের শাসন মেনে নিইনি। আগামীতে মানুষের শান্তি ও স্বাধীনতার জন্য জাতীয়তাবাদী দল যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।’



সমাবেশে ফুলসুতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সদস্য গিয়াসউদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী ভুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি বিলাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সালথা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, এবং ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...