অন্য দেশের ওপর ভারত-বাংলাদেশ সম্পর্ক নির্ভরশীল নয়: রণধীর জয়সওয়াল

ফাইল ছবি

অন্য দেশের ওপর ভারত-বাংলাদেশ সম্পর্ক নির্ভরশীল নয়: রণধীর জয়সওয়াল

ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং আরও মজবুত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের নীতি কেমন হবে, তা সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত।



আজ শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কোন্নয়ন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা ইতিবাচক মনোভাব নিয়ে সম্পর্ক স্থাপনে কাজ করে যাচ্ছি। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশ দেখতে চাই। আমাদের লক্ষ্য হলো এই সম্পর্ককে আরও গভীর করা, যাতে দুই দেশের মানুষ উপকৃত হয়।"



তিনি আরও বলেন, "প্রতিবেশী দেশগুলোতে যেসব কার্যক্রম চলছে, বিশেষ করে যা ভারতের ওপর প্রভাব ফেলতে পারে, সেগুলো আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা ঘটলে তা সামাল দিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"



সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমঝোতার কথা উল্লেখ করে জয়সওয়াল বলেন, "সীমান্ত এলাকায় অপরাধ দমন করতে বেড়া দেওয়া গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এ বিষয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করবে এবং সীমান্তকে অপরাধমুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। মানবপাচার ও গরু পাচারের মতো অপরাধ বন্ধ করা দরকার।"



তিনি আরও বলেন, "সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা দুই দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী। আমাদের বিশ্বাস, এই সমঝোতা বাস্তবায়নের জন্য দুই দেশকেই সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...