আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান

 


সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে



আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন ক্ষমা না চাইবে, নেতৃত্ব বিচারের আওতায় না আসবে এবং জবাবদিহিতার মধ্যে না আসবে, ততদিন তাদের কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।



আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সরকারের এই অবস্থান তুলে ধরেন শফিকুল আলম। এর আগে সকালে তিনি নিজের ফেসবুক পোস্টেও এ বিষয়ে কথা বলেন।



সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আওয়ামী লীগ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে যে ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান কী?



জবাবে প্রেস সচিব বলেন, "সরকারের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের শীর্ষ নেতারা জুলাই মাসের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গতকাল হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার নির্দেশ দিয়েছেন। এ দেশে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যেখানে শিশু-কিশোরদের হত্যা করা হয়েছে, শত শত মানুষ অন্ধ ও পঙ্গু হয়েছে। অথচ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা মিথ্যা প্রচার চালাচ্ছে যে তিন হাজার পুলিশ নিহত হয়েছে, যা সম্পূর্ণ অসত্য।"



তিনি আরও বলেন, "যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমা না চাইবে, নেতৃত্ব বিচারের মুখোমুখি না হবে এবং জবাবদিহিতার আওতায় না আসবে, ততদিন তাদের কোনো আন্দোলন করতে দেওয়া হবে না। সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার—তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে।"

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...