জাতীয়করণের ঘোষণা না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি





জাতীয়করণের ঘোষণা না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার মধ্যে জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।



সোমবার বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন আন্দোলনকারী শিক্ষকদের পক্ষে এই সিদ্ধান্ত জানান।



তিনি বলেন, “অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড কেন? ৫ আগস্টের পর থেকে টিয়ার গ্যাসের ব্যবহার বন্ধ করা হয়েছে। আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো। তা না হলে শাহবাগ থানা ঘেরাও করা হবে এবং পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে।”



রুহুল আমিন আরও বলেন, “আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিচার্জ দেখেননি? পুলিশ কীভাবে এমন আচরণ করে?”



এর আগে, রবিবার দুপুরে জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে এবং শিক্ষকদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন শিক্ষক আহত হন।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...