যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প


 ডোনাল্ড ট্রাম্পছবি: এএফপি



যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য সারা বিশ্বের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করলে বিপুল পরিমাণ কর ছাড় দেওয়া হবে। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।



সম্মেলনে ট্রাম্প আরও জানান, বিনিয়োগকারীরা যেকোনো দেশে বিনিয়োগ করতে স্বাধীন, তবে অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করলে উচ্চ আমদানি শুল্ক আরোপ করা হবে। আর যুক্তরাষ্ট্রে সরাসরি বিনিয়োগকারীরা পাবেন উল্লেখযোগ্য কর ছাড়। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।



দাভোসের সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল বহুল প্রত্যাশিত। সম্মেলনের মঞ্চে তিনি কর হ্রাস, শিল্পের নিয়ন্ত্রণ শিথিল এবং বেআইনি অভিবাসন প্রতিরোধের পরিকল্পনার কথা তুলে ধরেন। বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ‘যুক্তরাষ্ট্রে এসে পণ্য উৎপাদন করুন। এতে কর হার হবে বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। যদি যুক্তরাষ্ট্রের বাইরে পণ্য উৎপাদন করেন, তবে শুল্ক আরোপ করা হবে।’



কেন্দ্রীয় ব্যাংকের প্রতিও তিনি একটি স্পষ্ট বার্তা দেন। বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য অবিলম্বে সুদহার কমানো প্রয়োজন।



ডোনাল্ড ট্রাম্প তার অর্থনৈতিক জাতীয়তাবাদী অবস্থানের জন্য সুপরিচিত। প্রথম মেয়াদের মতোই এই মেয়াদেও তিনি জাতীয়তাবাদী নীতিতে অটল থাকবেন বলে ধারণা করা হচ্ছে। দেশীয় উৎপাদন ফিরিয়ে আনাকে তিনি তার অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন।



এরই মধ্যে এই উদ্যোগে প্রাথমিক সাফল্য এসেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, আগামী চার বছরে সৌদি আরব যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তবে ট্রাম্পের লক্ষ্য আরও বড়—তিনি চান সৌদি আরব অন্তত ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার বিনিয়োগ করুক।



ট্রাম্পের বক্তৃতার সময় দাভোসের সম্মেলনকক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। রাজনীতিবিদ, আমলা এবং বিনিয়োগকারীরা তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অনেকেই তার দৃঢ় প্রতিজ্ঞা দেখে মুগ্ধ হয়েছেন। তবে কিছু মানুষের মধ্যে আশঙ্কাও রয়েছে যে, যুক্তরাষ্ট্রকে আবারও মহান করার প্রচেষ্টায় তিনি হয়তো অন্য দেশগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারেন।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...