লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ট্রাম্পের স্ঙগে তাঁর স্ত্রী মেলানিয়াও ছিলেন। ২৪ জানুয়ারি ২০২৫ছবি: রয়টার্স
লস অ্যাঞ্জেলেসে ট্রাম্প: দাবানল নিয়ন্ত্রণে গভর্নর নিউসমের সঙ্গে একত্রে কাজের প্রতিশ্রুতি
লস অ্যাঞ্জেলেসে ট্রাম্প: দাবানল নিয়ন্ত্রণে ডেমোক্র্যাট গভর্নর নিউসমের সঙ্গে সহযোগিতার আগ্রহ
দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট হিসেবে প্রথম সফরে গতকাল শুক্রবার ক্যালিফোর্নিয়ায় গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান অবতরণের পর গভর্নর নিউসম প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা কিছু কাজ সম্পন্ন করার চেষ্টা করছি। অঙ্গরাজ্যের সঙ্গে একত্রে কাজ করেই এটি সম্ভব। আমরা সফল হব, এবং তাদের কেন্দ্রীয় সহায়তারও প্রয়োজন হবে।”
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর নিউসম দাবানল নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সহায়তার আহ্বান জানিয়েছেন। যদিও নিউসম এবং ট্রাম্পের সম্পর্ক অতীতে বেশ উত্তপ্ত ছিল।
গত কয়েক সপ্তাহ ধরে লস অ্যাঞ্জেলেস একাধিক দাবানলের কারণে বিপর্যস্ত। এখনো তিনটি বড় দাবানল জ্বলছে। এর আগে দাবানল নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করেছিলেন ট্রাম্প।
লস অ্যাঞ্জেলেসে যাওয়ার আগে ট্রাম্প নর্থ ক্যারোলাইনায় হারিকেন হেলেনের আঘাতে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। গত সেপ্টেম্বরে ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়ে ৪৩ জনের প্রাণহানি ঘটায়। সেখানে তিনি ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) পুনর্গঠন বা বিলুপ্তির ব্যাপারে একটি নির্বাহী আদেশে সই করার প্রতিশ্রুতি দেন। ট্রাম্প বলেন, “অঙ্গরাজ্যগুলো যেন নিজেরাই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হয়, সে লক্ষ্যে কেন্দ্রীয় তহবিল দেওয়া উচিত।”
নর্থ ক্যারোলাইনায় ত্রাণ প্রচেষ্টা ব্যাহত করার জন্য এফইএমএর প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এফইএমএ একটি দুর্যোগে পরিণত হয়েছে। আমরা এটি বন্ধের সুপারিশ করতে যাচ্ছি।” একইভাবে ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় নিউসম ও লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসের ‘অযোগ্যতার’ সমালোচনাও করেন ট্রাম্প।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন