ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে নিউইয়র্কের বাংলাদেশি–অধ্যুষিত এলাকায় সড়ক বা রেস্তোরাঁয় মানুষের ভিড় কম দেখা যাচ্ছে। ২১ জানুয়ারি সন্ধ্যায়, জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁ
নিউইয়র্কে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়, বাসা থেকে বাংলাদেশি গ্রেপ্তারযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্স ও ব্রঙ্কস এলাকা থেকে স্থানীয় সময় মঙ্গলবার অন্তত ২০ জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি, সাব্বির আহমেদ, রয়েছেন বলে ফেডারেল ল এনফোর্সমেন্ট নিশ্চিত করেছে।
সিলেটের বিয়ানীবাজার সদরের বাসিন্দা সাব্বির আহমেদ ২০২২ সালের ২১ জানুয়ারি ব্রাজিল হয়ে মেক্সিকো সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং আশ্রয় আবেদন করেন। গ্রেপ্তারের সময় আইস সদস্যদের সঙ্গে সাদাপোশাকধারী পুলিশ ও নিউইয়র্ক পুলিশ দপ্তরের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সাব্বিরের বড় ভাই শামীম আহমেদ জানান, ভোর ছয়টার দিকে দরজায় জোরে ধাক্কা দেওয়া হয়। ঘরের বাসিন্দারা দরজা খোলার পর একজন সাদাপোশাকধারী পুলিশ ভেতরে ঢোকেন এবং সাব্বির আহমেদের ছবি দেখিয়ে জানতে চান কেউ তাঁকে চেনেন কি না। বাসিন্দারা ‘না’ বলার পর আইসের কয়েকজন সদস্য ঘরে ঢুকে পুরো তিনতলা বাড়ি তল্লাশি করেন। পরে বেসমেন্ট থেকে ঘুমন্ত অবস্থায় সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
শামীম আহমেদ বলেন, “সাব্বির ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠে জানতে পারল, তাকে জেলে যেতে হবে, হয়তো আমেরিকাও ছাড়তে হবে।”
পরিবারের সদস্যরা জানান, সাব্বির যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছিলেন এবং ২০ দিন আগে এর রিসিভ কপি হাতে পেয়েছিলেন। গ্রেপ্তারের সময় তিনি সেটি দেখালেও আইস কর্মকর্তারা তা গ্রহণ করেননি এবং তাঁকে আটক করে নিয়ে যান।
সাব্বির নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকতেন। কাগজপত্র না থাকায় তিনি নিয়মিত কাজ করতে পারছিলেন না এবং খণ্ডকালীন চাকরির ওপর নির্ভর করছিলেন।
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্সির পর থেকে যুক্তরাষ্ট্রে নির্বিচারে নথিপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। আইসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সাড়ে তিন হাজারের বেশি নথিপত্রহীন অভিবাসীকে আটক করা হয়েছে।
অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, “আমরা সবাইকে সতর্ক করে বলেছি, এই ক্রান্তিকালে যে কেউ দরজায় ধাক্কা দিলে খুলবেন না। দরজা না খুললে কোনো বাহিনী জোর করে ঢুকতে পারবে না। সব সময় যুক্তরাষ্ট্রের দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখুন।”
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন