বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গড়তে হবে: জামায়াত আমির

 

বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গড়তে হবে: জামায়াত আমির



বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না।" বৃহস্পতিবার রাত ১০টার দিকে রংপুর নগরীর আবু সাঈদ চত্বরে তাজহাট থানা জামায়াত আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, "জুলাই মাসের অভ্যুত্থানে আহতদের দেখতে আমি ঢাকার একটি হাসপাতালে গিয়েছিলাম। তাদের মধ্যে জীবনীশক্তি ছিল, ঠিক যেমনটা আপনাদের মধ্যেও আছে। কিন্তু আজ তারা কষ্টের জীবনযাপন করছেন। তারা বলেছেন, ‘আমরা দেশের স্বাধীনতার জন্য পথে নেমেছিলাম। আজ দেশ স্বাধীন হয়েছে, যা আমাদের ভালো লাগছে।’"



ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমি আহতদের পরিবারের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, যে আদর্শ ও স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।"



পথসভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগরের তাজহাট থানা জামায়াতে ইসলামীর আমির মওলানা রবিউল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...