সারজিস আলমের সম্মানহানি: দুই ফেসবুক পেজের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা


জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম শাহবাগ থানায় মামলা করেছেনছবি: সারজিস আলমের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

সারজিস আলমের সম্মানহানি: দুই ফেসবুক পেজের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম দুইটি ফেসবুক পেজের বিরুদ্ধে মিথ্যা ও নোংরা তথ্য দিয়ে সম্মানহানির অভিযোগে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিনি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন।



মামলায় উল্লেখ করা পেজ দুটি হলো ‘ক্রিমিনালস–ডিইউ’ এবং ‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা’। অভিযোগ রয়েছে যে, ‘ডিপার্টমেন্ট অব বাকশাল’ পেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা পরিচালনা করেন।



সারজিস আলম এই বিষয়ে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “ক্রিমিনালস–ডিইউ” এবং “ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা” পেজ যারা চালায় এবং সংশ্লিষ্ট অপরাধীরা মিথ্যা ও নোংরা তথ্য দিয়ে আমারসহ নির্দোষ অনেকের সম্মানহানি করেছে, তাদের বিরুদ্ধে আজ মামলা করেছি। আশা করি, দ্রুত তাদের উপযুক্ত বিচারের আওতায় আনা হবে। যৌক্তিক সমালোচনা স্বাভাবিক, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে নোংরামি বরদাশত করা হবে না।”



এর আগে, ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবদুল্লাহিল বাকি তাঁর ফেসবুক আইডিতে ‘ডিপার্টমেন্ট অব বাকশাল’ পেজটির অ্যাডমিনের পরিচয় প্রকাশ করেন। তিনি জানান, পেজটি থেকে বিভিন্ন সময় ব্যক্তিদের নামে মিথ্যা তথ্য প্রচার, ব্যঙ্গাত্মক পোস্ট, কার্টুন, এবং ছবি বিকৃতি করা হয়েছে। প্রমাণ হিসেবে তিনি কিছু স্ক্রিনশট সংযুক্ত করেন এবং দাবি করেন যে, পেজটির অ্যাডমিন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ।

তবে তানভীর আল হাদী মায়েদ এই অভিযোগ অস্বীকার করে জানান, এই পেজের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।



ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “সাংগঠনিকভাবে ছাত্রদল এ ধরনের কোনো পেজ চালায় না। ব্যক্তিগতভাবে কেউ এর সঙ্গে জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”



শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, মামলাটি দুপুর ১২টার দিকে দায়ের করা হয়েছে এবং এটি তদন্ত করবে সিটিটিসি’র সাইবার ক্রাইম বিভাগ।



উল্লেখ্য, এর আগে ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন, যেখানে আপত্তিকর মন্তব্যের অভিযোগ আনা হয়েছিল।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...