নাসার নেতৃত্বে প্রথমবারের মতো একজন নারী

জ্যানেট পেট্রো

নাসার নেতৃত্বে প্রথমবারের মতো একজন নারী

জ্যানেট পেট্রোকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এ পদে নতুন প্রশাসকের নাম ঘোষণা করা হয়।



জ্যানেট পেট্রো নাসার প্রথম নারী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৯৫৮ সালে নাসার প্রতিষ্ঠার পর থেকে এ সংস্থার নেতৃত্বে কোনো নারী আসেননি। তিনি নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হয়েছেন।



নাসার একটি বিবৃতিতে বলা হয়েছে, পেট্রো নাসার পরিচালনা, বাজেট এবং কর্মসূচি তদারকি করবেন। মার্কিন সিনেটে নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৪ সালের ডিসেম্বরে নাসার প্রশাসক হিসেবে জ্যারেড আইস্যাকম্যানকে মনোনীত করেছেন।



এর আগে, পেট্রো ফ্লোরিডার জন এফ. কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেখানে কর্মী ব্যবস্থাপনা, নীতি প্রয়োগ, বিভিন্ন মিশন পরিচালনা এবং এজেন্সির প্রোগ্রামগুলোর তদারকি করেছেন। ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে তিনি কেনেডি স্পেস সেন্টারকে একটি বহুমুখী মহাকাশবন্দর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন।



জ্যানেট পেট্রো তাঁর কর্মজীবন শুরু করেছিলেন মার্কিন সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে। ১৯৮১ সালে তিনি নিউইয়র্কের ওয়েস্ট পয়েন্টের ইউএস মিলিটারি একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...