বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই


বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীছবি: বিজিবির ওয়েবসাইট থেকে নেওয়া


 বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বিজিবি। গতকাল শুক্রবার রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।



বিজিবির ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে, কিছু গণমাধ্যমে "বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়" শিরোনামে প্রকাশিত সংবাদ তাদের দৃষ্টিগোচর হয়েছে। এসব সংবাদ বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।



বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৭ ডিসেম্বর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছিল যে, আগামী ফেব্রুয়ারি (২০২৫) মাসের মাঝামাঝি সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।



এছাড়া, সীমান্ত সম্মেলন নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রেস ব্রিফিংয়েও তথ্য প্রদান করা হয়েছে।



বিজিবি আরও জানায়, সীমান্তে বিজিবির বর্তমান কার্যক্রমের সময় এ ধরনের নেতিবাচক পোস্ট জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বিজিবি ছাড়াও অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন। এখানে কোনো গোপনীয়তার প্রশ্নই ওঠে না এবং এ বিষয়ে বিজিবির কোনো গোপনীয়তার প্রয়াসও নেই।



বিজিবির পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...