চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডে ৩০টি ঘর পুড়ে ছাই


আগুনে পুড়ছে বস্তির ঘরছবি: সংগৃহীত



চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডে ৩০টি ঘর পুড়ে ছাই

চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার সাহেবপাড়া বড় মাইল্লার বিল বস্তিতে আগুন লেগে ৩০টি ঘর পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়ন্ত্রণে আসে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে।



ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুনের খবর পেয়ে নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই ২৫টি কাঁচা এবং ৫টি সেমিপাকা ঘর পুড়ে যায়।



চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে। 

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...