সালমান পরিবারের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক



সালমান এফ রহমান ও শায়ান এফ রহমানফাইল ছবি



 সালমান পরিবারের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব সম্পদের বেশির ভাগই ঢাকার দোহারে অবস্থিত। বৃহস্পতিবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



সিআইডি জানিয়েছে, রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত ১৮ সেপ্টেম্বর সালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৭টি মামলা দায়ের করে সিআইডির আর্থিক দুর্নীতি দমন বিভাগ। তদন্তের সময় সিআইডি ঢাকার দোহারে প্রায় দুই হাজার শতাংশ জমি, সেখানে নির্মিত স্থাপনা এবং রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাটের সন্ধান পায়, যা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান ফজলুর রহমানসহ অন্যদের নামে নিবন্ধিত।



১৩ জানুয়ারি সিআইডি আদালতে আবেদন করে উল্লেখিত সম্পদ ক্রোকের অনুমতি চায়। আদালত সেদিনই অনুমতি মঞ্জুর করেন। এরপর সিআইডি বৃহস্পতিবার জানায়, ক্রোক করা এসব সম্পদের বাজারমূল্য ২৫০ কোটি টাকা।



মামলাগুলোতে সালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৮ কোটি ৩০ লাখ ডলার বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। সিআইডির আবেদনে উল্লেখ করা হয়, আহমেদ শায়ান ফজলুর রহমান ও আহমেদ শাহরিয়ার রহমান বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে আর আর গ্লোবাল ট্রেডিং এবং আর আর হোল্ডিং লিমিটেড নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। অর্থ পাচারের উদ্দেশ্যেই এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়েছে বলে সিআইডি দাবি করেছে।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...