![]() |
অভিষেক-সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে তলোয়ার হাতে ডোনাল্ড ট্রাম্প |
ঢাউস কেক কাটলেন, তলোয়ার হাতে নাচলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর, অভিষেক উদ্যাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। গত সোমবার ওয়াশিংটন ডিসির ওয়াল্টার ই ওয়াশিংটন কনভেনশন সেন্টারে আয়োজিত ‘কমান্ডার-ইন-চিফ বল’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি সামরিক তলোয়ার দিয়ে একটি বিশাল কেক কাটেন। কেকটির নকশায় ছিল এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের নতুন রূপ।
অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তাঁর স্ত্রী উষা চুলুকুরি ভ্যান্স। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সও কেক কাটায় অংশ নেন। কেক কাটার সময় ভ্যান্স মজা করে বলেন, "এ দৃশ্য দেখে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস নিশ্চয়ই দুশ্চিন্তায় পড়েছে।"
| তরবারি দিয়ে কেক কাটছেন ডোনাল্ড ট্রাম্প |
কেক কাটার পর ট্রাম্প উপস্থিত অতিথিদের উদ্দেশে রসিকতার সুরে জিজ্ঞাসা করেন, "কেউ কেক খেতে চান কি?" এরপর, আবহসংগীত শুরু হলে ট্রাম্প হাতে তলোয়ার নিয়ে তালের সঙ্গে নাচতে শুরু করেন।
অনুষ্ঠানের আরেক আকর্ষণ ছিল ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের নাচ। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথমবার, কোনো অনুষ্ঠানে মেলানিয়ার সঙ্গে নৃত্যে অংশ নিলেন ট্রাম্প।
উল্লেখ্য, গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
.png)
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন