ভারতে বসে গুজব ছড়াচ্ছে, আমরা নাকি পালানোর জায়গা পাব না: হাসনাত আবদুল্লাহ

 


কুমিল্লায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলার ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে



ভারতে বসে গুজব ছড়াচ্ছে, আমরা নাকি পালানোর জায়গা পাব না: হাসনাত আবদুল্লাহ

মানুষকে গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “আজ শুনলাম, গুজব ছড়ানো হচ্ছে যে আমরা নাকি দেশ ছেড়ে পালিয়েছি। কিন্তু প্রশ্ন হলো, আমি যদি নিজ বাড়ি দেবীদ্বারে থাকি, সেটা কি পালানো হয়? আর যারা এই গুজব ছড়াচ্ছে, তারা নিজেরাই তো পালিয়ে আছে। ভারতে বসে তারা বলছে, আমরা নাকি পালানোর জায়গা পাব না। অথচ যারা পালিয়েছে, তারাই আমাদের নিয়ে এমন কথা বলছে। এটি একেবারেই হাস্যকর।”



শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।



জাতীয় পর্যায়ে রাজনৈতিক বিভাজনের প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতিতে যদি আমাদের মধ্যে বিভক্তি থাকে, তাহলে সেটি কখনোই জাতীয় ইতিবাচক বার্তা দিতে পারে না। বরং এতে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো দুর্বল হয়ে পড়ে। জাতীয় স্বার্থে আমাদের ঐক্যের বিকল্প নেই। বিভাজন দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে।”



তিনি আরও বলেন, “এই বিভাজন কার লাভের জন্য? এতে লাভ হচ্ছে তাঁদের, যারা এখন ভারতে বা দুবাইয়ে বসে আছে। তারা দুবাইয়ে বসে ফুর্তি করছে, আর আমরা ভুক্তভোগী হচ্ছি।”



আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “ফ্যাসিস্ট ও খুনি হাসিনা সরকার যেহেতু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সম্পর্ক উন্নয়নের কোনো সুযোগ নেই। বিচার সম্পন্ন হলে আমরা সিদ্ধান্ত নেব যে কীভাবে তাদের সঙ্গে সমীকরণ হবে।”



সভায় আরও বক্তব্য দেন বুয়েটের শিক্ষক খোরশেদ আলম, দেবীদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহ্তাদির যারিফ এবং স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...