ঢাবির সহ-উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা বাস্তবায়নে ৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দফা দাবি জানিয়েছে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই দাবি তুলে ধরেন। সাত কলেজের একজন শিক্ষার্থী প্রতিনিধি সেখানে ৬ দফা দাবি পাঠ করে শোনান।
এর আগে, গতকাল রোববার রাতে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ এনে সাত কলেজের শিক্ষার্থীরা হামলার বিচার এবং জড়িতদের শাস্তির দাবিতে আজ সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধের ঘোষণা দেন। তবে দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা ৬ দফা দাবি প্রকাশ করেন।
অধিভুক্ত সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নীলক্ষেতে পুলিশের অবস্থান। আজ সোমবার সকালে
এ পরিস্থিতিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। পাশাপাশি, সাত কলেজের আজকের সব চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
.png)
.png)
.png)
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন