ভারতীয় মৎস্যজীবীদের উপর শ্রীলঙ্কা নৌসেনার নির্বিচারে গুলি, নয়াদিল্লিতে তলব করা হলো কলম্বোর রাষ্ট্রদূতকে
পক প্রণালীতে আবারও শ্রীলঙ্কা নৌসেনার গুলির শিকার হলেন ভারতীয় মৎস্যজীবীরা। শ্রীলঙ্কার সেনা জলসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে মৎস্যজীবীদের নৌকায় নির্বিচারে গুলি চালিয়েছে। হামলায় গুরুতর জখম হয়েছেন পাঁচ জন, যাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পাশাপাশি মোট ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, আহত মৎস্যজীবীদের শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাফনার ভারতীয় কনসুলেট তাদের চিকিৎসার তত্ত্বাবধান করছে। মঙ্গলবার ভোরে শ্রীলঙ্কার ডেল্ফট দ্বীপের কাছে এই ঘটনা ঘটে। এর জেরে নয়াদিল্লি-কলম্বো কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ে ভারত সরকারের তরফে মঙ্গলবার শ্রীলঙ্কার হাই কমিশনারকে তলব করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরও শ্রীলঙ্কার নৌবাহিনীর হামলায় কচ্চতিভু দ্বীপের কাছে দুই ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু হয়েছিল। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েক, যিনি ভারতবিরোধী এবং চিনপন্থী হিসেবে পরিচিত, নির্বাচিত হওয়ার পর থেকে দ্বীপরাষ্ট্রে ভারতবিরোধী মনোভাব ফের মাথাচাড়া দিচ্ছে। অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কায় এ ধরনের ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন