মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে
আবারও বোমা হামলার হুমকিতে বিমানবন্দরে তল্লাশি, মেলেনি কিছুই
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির বার্তা দ্বিতীয়বারের মতো ভুয়া প্রমাণিত হয়েছে। গতকাল বুধবার রাত ১১টায় বিমানবন্দরের এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে মালয়েশিয়ান একটি নম্বর থেকে হুমকি আসে। বার্তাটি পাওয়ার পর রাত আড়াইটা পর্যন্ত বিমানবন্দরে তল্লাশি চালানো হলেও কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সংশ্লিষ্ট সব বাহিনীর সমন্বয়ে তল্লাশি চালানো হয়। তবে কোনো সত্যতা না পাওয়ায় রাত আড়াইটায় তল্লাশি সমাপ্ত ঘোষণা করা হয়।
এর আগে, একটি পাকিস্তানি নম্বর থেকে এয়ারপোর্ট এপিবিএনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে। তাতে বলা হয়েছিল, রোম থেকে ঢাকা অভিমুখী বিমানে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে এবং শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর তা বিস্ফোরণ ঘটানো হবে। কিন্তু ওই ফ্লাইট অবতরণের পর তল্লাশি চালিয়েও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
বারবার ভুয়া হুমকি বার্তার প্রেক্ষিতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন