ঢাকার পুরানা পল্টনে আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে বসেন।
চরমোনাইয়ের পীরের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির জানান, বৈঠকে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম।
গতকাল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিবের সঙ্গে এই বৈঠকের কথা জানানো হয়। এর আগে, ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বরিশালে গিয়ে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। ইসলামের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও এই বৈঠক ধর্মভিত্তিক রাজনীতিতে কৌতূহল সৃষ্টি করে। এর ঠিক এক সপ্তাহ পর মির্জা ফখরুল চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন।
এ ছাড়া, ২২ জানুয়ারি বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিন বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস আগে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অংশ ছিল, তবে ২০২১ সালে বিশেষ পরিস্থিতিতে জোট ত্যাগ করে।
বিএনপি বলছে, তারা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামি দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতসহ অন্যান্য ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্যের চেষ্টা চলছে।
চরমোনাইয়ের পীরও সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, ইসলামের পক্ষে একক ভোট নিশ্চিত করতে প্রচেষ্টা চলছে। এ প্রেক্ষাপটে বিএনপির শীর্ষ নেতারা ইসলামি দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছেন, যা অনেকের মতে ইসলামি দলগুলোকে কাছে টানার কৌশল।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন