ঢাবি-সাত কলেজ ইস্যু: সমাধানের পথ দেখালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।


ঢাবি-সাত কলেজ ইস্যু: সমাধানের পথ দেখালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।



সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমরা যদি অধৈর্য হয়ে যাই, তাহলে কোনো সমস্যার সমাধান হবে না। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও সেই নির্দেশনা দেওয়া হয়েছে।"



রাস্তা বন্ধ না করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, "যদি কোনো প্রতিবাদ করতে হয়, তাহলে রাস্তায় না করে, মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের মতো জায়গায় করা উচিত। রাস্তায় প্রতিবাদ করলে যানজট তৈরি হয় এবং জনসাধারণ দুর্ভোগে পড়ে।"

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "প্রত্যেকটি বিষয় ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে সমাধানের দিকে নিয়ে যেতে হবে।"



উল্লেখ্য, গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীরা উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদের পদত্যাগ এবং সংঘর্ষের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনাসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...