সালমান এফ রহমান পুনরায় রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেননসহ ৮ জন


সালমান এফ রহমানকে আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়



সালমান এফ রহমান পুনরায় রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেননসহ ৮ জন

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া কিশোর মো. আমিন (১৬) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।



ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশের পক্ষ থেকে সালমান এফ রহমানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ীতে গত ২১ জুলাই কিশোর আমিন খুন হন। এই হত্যার রহস্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।



অপর দিকে, আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সালমান এফ রহমান গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে পৃথক ৯টি মামলায় মোট ৫৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।



নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেননসহ ৮ জন

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, একাত্তর টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদ এবং তাঁর স্ত্রী ফারজানা রুপাকে।



গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর আনিসুল হক, সালমান এফ রহমানসহ আরও অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...