১০ বিষয়ে ঐকমত্যে বিএনপি ও ইসলামী আন্দোলন: বৈঠক শেষে ফখরুলের ঘোষণা



১০ বিষয়ে ঐকমত্যে বিএনপি ও ইসলামী আন্দোলন: বৈঠক শেষে ফখরুলের ঘোষণা

ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আয়োজন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১০টি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দেড় ঘণ্টার বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



আলোচনা থেকে নির্ধারিত ১০টি পয়েন্ট:

১. আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা।
২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি এবং অর্থ পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৩. ভোটাধিকারসহ সব মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গঠন।
৪. ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।
৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা।
৬. আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে।
৭. ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেবে না।
৮. ভবিষ্যতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, তা নিশ্চিত করতে রাজনৈতিক ঐক্য।
৯. ইসলামী শরিয়াহবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ বা ইসলামবিরোধী কোনো বক্তব্য পরিহার করা।
১০. প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের সহযোগীদের দ্রুত অপসারণ।



ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, “আমরা এসব বিষয়ে ঐকমতে পৌঁছেছি। একটি সুন্দর দেশ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।”




বৈঠকে উপস্থিত ছিলেন:

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ইসলামি আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মহাসচিব ইউনুছ আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...