সাত কলেজ আর থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে


ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ


সাত কলেজ আর থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে

ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীন রাখার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এসব কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক পৃথক্‌করণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই কলেজগুলোর শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না।

সোমবার (আজ) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ লিখিত বক্তব্যে এ তথ্য জানান।



বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ:

১. সাত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক পৃথক্‌করণ নিশ্চিত করা হবে।

২. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই কলেজগুলোর শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না করার সিদ্ধান্ত কার্যকর হবে।

৩. ২০২৪ সালের ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে।

৪. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসনসংখ্যা, ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিশেষজ্ঞ কমিটির ওপর অর্পণ করা হয়েছে।

৫. বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যেন কোনো ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



সংবাদ সম্মেলনে উপাচার্যসহ দুই সহ–উপাচার্য মামুন আহমেদ ও সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য লিখিত বক্তব্যের বাইরে কোনো প্রশ্ন গ্রহণ করেননি। তবে সাংবাদিকরা সাত কলেজের শিক্ষার্থীদের দাবিকৃত সহ–উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যান।



প্রসঙ্গত, আট বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তবে সমস্যাগুলো সমাধানের পরিবর্তে আরও জটিল হয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছেন। তবে তাঁরা স্পষ্ট করেছেন যে, তাঁরা আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিরতে চান না।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...