যুদ্ধ বন্ধ না করলে পুতিনকে আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
mmm
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করেন, তাহলে রাশিয়া আরও কঠোর কর, শুল্ক এবং নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে এ সতর্কবার্তা দেন ট্রাম্প।
পোস্টটির শুরুতে ট্রাম্প রাশিয়ার জনগণের প্রতি তাঁর ‘ভালোবাসা’ এবং পুতিনের সঙ্গে তাঁর ‘ভালো সম্পর্কের’ কথা উল্লেখ করেন। তবে তিনি সরাসরি পুতিনকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন।
তিনি লেখেন, “পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। যদি আমরা দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে রাশিয়ার যেকোনো কিছু বিক্রির ওপর যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে উচ্চ হারে কর, শুল্ক আরোপ এবং কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার কোনো বিকল্প থাকবে না।”
ট্রাম্প আরও বলেন, “এখনই চুক্তি করার সময়। আর কোনো প্রাণহানি হওয়া উচিত নয়।”
উল্লেখ্য, রাশিয়া ইতোমধ্যে বিশ্বে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার শিকার দেশ। দেশটির খুব অল্প সংখ্যক ব্যক্তি, প্রতিষ্ঠান এবং খাতই যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন