অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে: আমানউল্লাহ আমান



অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে: আমানউল্লাহ আমান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে গঠিত হয়েছে এবং তারা প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করবে। ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে, তাই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠিত হবে, যা বিএনপির সরকার, বেগম খালেদা জিয়ার সরকার হবে।



আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জের চড়াইল মাঠে নুরুল হক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আমানউল্লাহ আমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, গত ১৬ বছরে যেসব রাজনৈতিক দল আন্দোলনে সক্রিয় ছিল, তাদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। এই সরকার হবে গণতান্ত্রিক এবং এতে সব দলের প্রতিনিধিত্ব থাকবে।



তিনি আরও বলেন, ‘সর্বশেষ জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চড়াইল নুরুল হক উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শামসুল হক। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন, সহসভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ আরও অনেকে বক্তব্য দেন।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...