যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে পারেন দক্ষিণ আফ্রিকার নিপীড়িত শ্বেতাঙ্গ কৃষকরা



যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে পারেন দক্ষিণ আফ্রিকার নিপীড়িত শ্বেতাঙ্গ কৃষকরা

দক্ষিণ আফ্রিকার ‘নিপীড়িত শ্বেতাঙ্গ কৃষকদের’ যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ তথ্য জানিয়েছেন।



দক্ষিণ আফ্রিকা সরকার সম্প্রতি একটি নতুন আইন পাস করেছে, যার ফলে দেশটিতে মার্কিন সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। এরপরই দেশটির শ্বেতাঙ্গ কৃষকদের আশ্রয় দেওয়ার প্রস্তাব আসে।



ট্রাম্প প্রশাসনের দাবি, নতুন আইনটি দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের জমি জব্দের সুযোগ তৈরি করবে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্যামি ব্রুস লিখেছেন, "শুধুমাত্র জাতিগত কারণে যেসব শ্বেতাঙ্গ কৃষক এবং নিরপরাধ ভুক্তভোগী নির্যাতনের শিকার হচ্ছেন, তারা যদি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে চান, তবে ওয়াশিংটন তাদের স্বাগত জানাবে।"



এর আগে, গত শুক্রবার এক নির্বাহী আদেশের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা স্থগিত করেন ট্রাম্প। ওই আদেশে তিনি বলেন, নতুন আইনের ফলে সংখ্যালঘু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কৃষিসম্পদ ক্ষতিপূরণ ছাড়াই জব্দ করতে পারবে দক্ষিণ আফ্রিকা সরকার।



তবে জোহানেসবার্গ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ট্রাম্প আইনটির ভুল ব্যাখ্যা দিচ্ছেন। গত মাসে পাস হওয়া নতুন আইনে বলা হয়েছে, জনস্বার্থে সরকার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ‘কোনো ক্ষতিপূরণ ছাড়াই’ জমি অধিগ্রহণ করতে পারবে।



দক্ষিণ আফ্রিকায় জমির মালিকানা একটি বিতর্কিত বিষয়। বর্ণবাদী শাসনের অবসানের তিন দশক পরও দেশটির বেশির ভাগ কৃষিজমি শ্বেতাঙ্গদের মালিকানায় রয়ে গেছে। এই পরিস্থিতির পরিবর্তনে সরকারের ওপর সংস্কারের চাপ বাড়ছে।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...