সাত কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন


           
সাত কলেজের শিক্ষার্থীরা শহিদ মিনারে এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন।



সাত কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে সাত কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় না আনলে এবং তাদের প্রত্যাহার করা না হলে এ ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে তারা জানিয়েছেন।



সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার চত্বর থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে, এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আলটিমেটাম দেওয়া হয়েছে।



শিক্ষার্থীরা বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ, নিউমার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক আক্রমণের ঘটনায় জড়িত এসি ও ওসিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তদন্তের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে এবং তাদের প্রত্যাহার করতে হবে।”



ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল হোসেন বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশের এ হামলার দায় নিতে হবে। নিউমার্কেট থানার ওসি এবং এসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদকে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার জন্য পদত্যাগ করতে হবে।”



তিনি আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মেনে না নিলে শিক্ষার্থীদের নিয়ে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে। সেইসঙ্গে সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।”

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...